ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে : আমিন খান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বাংলা সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা আমিন খান। একের পর এক সফল সিনেমা করেছেন। সুদর্শন অভিনেতা হিসেবেও তার বিশেষ খ্যাতি। তবে এক যুগেরও বেশি সময় ধরে তিনি কর্পোরেট জগতে ব্যস্ত। অভিনয়ে দেখা যায় না বললেই চলে।

অভিনয়ের বাইরে ব্যক্তি হিসেবেও আমিন খানকে ভদ্র-বিনয়ী মানুষ হিসেবে চেনে পরিচিতরা। এ বিষয়ে নিজের চিন্তা-ভাবনা জানালেন অভিনেতা। আমিন খান বলেন, ‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে। চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যেতে পারবেন, বিপদ আপনার কাছে আসবে না। আরেকটা জিনিস, ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে। রেসপন্স খুব ভালো পাবেন। ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। কেন অহেতুক অভদ্র হবেন?’

মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে এরকম অনেক বিষয়েই কথা বলেছেন আমিন খান। অনেক ভক্ত জানতে চান, আমিন খান কেন অভিনয় করেন না, কেন তাকে আর দেখা যায় না পর্দায়?

এ বিষয়ে আমিন খান বললেন, “ক্যামেরার সামনে শিগগিরই আবার দেখা যাবে। ডিসেম্বরে ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু হবে। এরপর যদি ভালো গল্প পাই, অবশ্যই নিয়মিত হবো। এরই মধ্যে কথা চলছে কয়েকটা সিনেমার।”

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে আরো থাকছেন মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী, রোজিনাসহ অনেকে।

ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে : আমিন খান

প্রকাশিত : ০২:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬