দুমকি প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন পবিপ্রবির নির্মানাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন।
এসময় তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল এন্ড কলেজ) এর শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ প্রকাশনা বিভাগের পরিচালক গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। পরে তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে দুপুরে ১২টায় প্রধান অতিথি ক্যাম্পাসে এসে পৌঁছুলে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান ও পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা ) মো: আব্দুর রহিম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

ডেস্ক রিপোর্ট 






















