ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে, সংঘাতের আশঙ্কা রয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আবারও হামলা হতে পারে বলে মনে করেন তারা। তবে যদি নতুন করে যুদ্ধ বাধে তাহলে এরজন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরাকে আরাঘচ বলেন, “যুদ্ধ বাধার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমরা আমাদের অস্ত্রকে উন্নত করেছি। আমাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।”

যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটির প্রভাব যে ইরানের অর্থনীতিতে পড়ছে তা স্বীকার করেছেন আরাঘচি। তবে তিনি জানিয়েছেন, এই চাপের মধ্যেও তারা মার্কিনিদের কাছে আত্মসমর্পণ করবেন না।

তিনি বলেন, “আমরা আমাদের অবস্থানে দৃঢ় থাকব এবং প্রতিরোধ করতে থাকব। আমরা আমাদের নিজস্ব সক্ষমতা দিয়ে এই কঠিন সময় পার হব।”

আলজাজিরাকে ইরানের এ শীর্ষ কূটনীতিক বলেছেন, কাতারে তাদের একটি প্রতিনিধি দল আলোচনা করেছে। তবে মার্কিনিদের সঙ্গে তারা সরাসরি কোনো আলোচনা করবেন না। তিনি বলেছেন, বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানি প্রতিনিধিদের সরাসরি কথা হবে। যা সঠিক নয়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আগামী ৪ নভেম্বর ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এরমধ্যে সুপ্রিম লিডার মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, নতুন কোনো হামলা হলেই যেন ভৌগলিকভাবে সীমাহীন হামলা শুরু করা হয়।

বাংলাদেশিসহ মোট ১৪৭ অভিবাসীকে আটক করেছে স্লোভেনিয়া

যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে, সংঘাতের আশঙ্কা রয়েছে

প্রকাশিত : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬