ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গাজীপুরে ইয়াবা তৈরীর কারখানার সন্ধানঃ গ্রেফতার-১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিখে ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলা এক যুবককে ইয়াবা তৈরির সরঞ্জাম ও রাসায়নিকসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেক বাসায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম বাপ্পি (তৈজুল ইসলামের ছেলে) নামের ওই যুবককে আটক করা হয়।

পুলিশের নজরদারির মুখে চতুর্থ তলার একটি সুকৌশলে তৈরি গোপন কক্ষে রাসায়নিক উপাদান মজুত করে ইয়াবা তৈরি করছিলেন বাপ্পি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি জানান, প্রবাস থেকে ফেরার পর প্রেমঘটিত কারণে হতাশা থেকে মাদকাসক্ত হয়ে পড়েন এবং ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-নেদারল্যান্ডন্স বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২৭ সালের এপ্রিলে ডাচ-বাংলা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ

গাজীপুরে ইয়াবা তৈরীর কারখানার সন্ধানঃ গ্রেফতার-১

প্রকাশিত : ১০:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬