ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল নগরকান্দার সেনা সদস্য তিতাসের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ তিতাস শেখ (২৭)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তাঁর বুকের বাঁ পাশে গুলি লাগে।

পরে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম আফজাল হোসেন। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নগরকান্দার বারখাদিয়া এলাকার টুলু শেখের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে এ দম্পতির কোনো সন্তান নেই।

তিতাস শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বাদ জুম্মা কক্সরবাজার রামুতে আনুষ্ঠানিক ভাবে গার্ড অফ অনার প্রদান শেষ করে
বেলা সাড়ে চারটায়হেলিকপ্টারে তিতাসের লাশ নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি হাইস্কুল মাঠে এসে পৌছায়।
এর পরে বিকাল সাড়ে পাচটায় লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তিতাসের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে মেসার্স আব্দুল্লাহ মেশিনারি স্টোর এন্ড সাইকেল মার্টের শুভ উদ্বোধন

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল নগরকান্দার সেনা সদস্য তিতাসের

প্রকাশিত : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬