ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বরগুনায় জাতীয় যুব দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: মাদক ছেড়ে দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বরগুনায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

রোববার (১ নভেম্বর) দুপুরে দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এবং বিশেষ অতিথি হিসেবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলি উল্লাহ অলির। তবে অনিবার্য কারণে তাঁরা উপস্থিত থাকতে পারেননি। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাও অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তবমুখী কারিগরি দক্ষতাও জরুরি। কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যুবকরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারেন। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত করতে হবে। মাদকের পেছনে সময় ও জীবন নষ্ট না করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মমুখী হওয়ার আহ্বান জানান তিনি। যুবকদের মাদকমুক্ত ও কর্মদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. কামরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহসভাপতি আবদুস শাকুরসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয়।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

বরগুনায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত : ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬