ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যমুনা অয়েল ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও আলোচ্য অর্থবছরে কোম্পানিটির মুনাফা কমেছে। তবে, শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের হারেই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৮ টাকা ৫২ পয়সা। আগের বছরে যা হয়েছিল ৫৮ টাকা ৭০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৩ জানুয়ারি, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন নতুন রেট শিডিউলের দাবিতে সব টেন্ডার বয়কটের ঘোষণা

যমুনা অয়েল ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে

প্রকাশিত : ১০:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬