ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বরগুনার জেলা প্রশাসক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। সোমবার (৯ নভেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও তাঁদের নানা সমস্যার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার সীমাবদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, হাসপাতালে আসা রোগীরা যেন যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসা সেবার মান বজায় রাখার পাশাপাশি সেবার ধারাবাহিকতা রক্ষায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক।

এ সময় আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন নতুন রেট শিডিউলের দাবিতে সব টেন্ডার বয়কটের ঘোষণা

বরগুনার জেলা প্রশাসক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

প্রকাশিত : ০৬:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬