ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন নতুন রেট শিডিউলের দাবিতে সব টেন্ডার বয়কটের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণকাজে লোকসানের অভিযোগ তুলে বরগুনায় মানববন্ধন করেছেন স্থানীয় ঠিকাদাররা। নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত ও সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের চলমান সব টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন ঠিকাদাররা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণসামগ্রীর ঊর্ধ্বমুখী বাজারদরের সঙ্গে সরকারি উন্নয়নকাজের নির্ধারিত ব্যয়ের কোনো সামঞ্জস্য থাকছে না। ফলে বর্তমান দর অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারদের বড় অঙ্কের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় পুরোনো রেট শিডিউলে নতুন করে কাজ নেওয়া তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তাঁরা আরও বলেন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত কোনো ধরনের টেন্ডারে অংশ নেবেন না তাঁরা। পাশাপাশি বরগুনার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান সব টেন্ডার বাতিল করে নতুন রেট শিডিউল অনুযায়ী পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানান।

মানববন্ধন থেকে ঠিকাদাররা তাঁদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন নতুন রেট শিডিউলের দাবিতে সব টেন্ডার বয়কটের ঘোষণা

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন নতুন রেট শিডিউলের দাবিতে সব টেন্ডার বয়কটের ঘোষণা

প্রকাশিত : ০৬:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬