ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান আইনি প্রক্রিয়ায় : ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

দেশে ফেরার জন্য শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়ে আলোচনার মাঝেই ভারতের ওই বক্তব্য এসেছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অপরাধে ওই সাজা পান তিনি। তবে ভারতে পালিয়ে যাওয়া সাব্কে এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার ঘোষণা দেন হাসিনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আদালতের কাছে আত্মসমর্পণ করার জন্য দেশে ফিরতে চান তিনি।

এদিকে রয়টার্স জানিয়েছে, লন্ডনের একটি আইন সংস্থা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে।

ই-মেইলে পাঠানো চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় দায়বদ্ধতা মেনে চলার দোহাই দিয়ে নথিগুলো ‌‌‘‘দ্রুত’’ দেওয়ার অনুরোধ করা হয়। বাংলাদেশ সরকার বলছে, তারা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না এবং ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে তাকে হস্তান্তরের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, ‘‘আমরা কি তার সঙ্গে একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারীর মতো আচরণ করব এবং বলব যে এসে শ্বশুরবাড়ি ঘুরে যান?’’

ভ্রমণ সংক্রান্ত নথির বিষয়ে তিনি বলেন, এটি একটি আইনি বিষয়। কোনো ব্যক্তির ভ্রমণের জন্য বৈধ ভ্রমণ নথি থাকা প্রয়োজন। তিনি এই বিষয়ের নির্দিষ্ট কৌশলগত দিকগুলো খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে জানাবেন বলে সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যকার পানি বণ্টন চুক্তি নিয়েও সাংবাদিকরা জানতে চান। জবাবে জয়সওয়াল বলেন, আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে এই বিষয়ে নতুন কোনো তথ্য তার কাছে নেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বা এই সংক্রান্ত আলোচনার বিষয়ে কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, এই মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই।

জনপ্রিয় সংবাদ

কোন বয়সে কী পরিমাণ প্রোটিনের দরকার?

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান আইনি প্রক্রিয়ায় : ভারত

প্রকাশিত : ০২:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬