ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে হাসান তালুকদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান তালুকদার জালাল তালুকদারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান হাসান। এ সময় ঘাস কাটার একপর্যায়ে তাকে সাপে কামড় দেয়। পরে নিকটবর্তী কোনো হাসপাতাল না থাকায় স্পিডবোটে দীর্ঘ নদী পাড়ি দিয়ে তাকে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

আইইউটি উপাচার্যের সঙ্গে নবাগত জিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীতে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত

প্রকাশিত : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬