ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অনিরুদ্ধের স্ত্রী এখন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

আইপিএল এর সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান-কে বিয়ে করেছেন ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। বুধবার (১১ নভেম্বর) গ্রিসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের পর স্ত্রীর সঙ্গে প্রথম ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অনিরুদ্ধ।

ছবিতে দুজনকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। অনিরুদ্ধের পরনে ছিল সূক্ষ্ম নকশার কাজ করা আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাক। অন্যদিকে কাব্য পরেছিলেন একই রঙের সঙ্গে মিল রেখে সাজানো লেহেঙ্গা। তাদের ঘিরে ফুলের পাপড়ি ঝরছে, পেছনে ছিল ফুল দিয়ে সাজানো মঞ্চ।

ছবিটি প্রকাশ করে অনিরুদ্ধ ক্যাপশনে লেখেন, ‘জীবনে একবারই, তবে আজীবনের জন্য।’ সংক্ষেপে বিশেষ তারিখটি প্রকাশ করে লিখেছেন, ‘১১.১১’।

ছবিটি প্রকাশের পরপরই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্ত ও সহকর্মীরা। অভিনেত্রী পূজা হেগড়ে লেখেন, ‘তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন।’ ভক্তরাও ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

এর আগে ১০ নভেম্বর গ্রিসেই ঐতিহ্যবাহী তামিল রীতিতে বাগদান সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অনিরুদ্ধের চাচা অভিনেতা রজনীকান্ত, তার মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং উদয়নিধি স্টালিন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গ্রিসে বিয়ের আয়োজন শেষে আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে দুই পরিবার। সেখানে চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট অঙ্গনের পরিচিত ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
 
জনপ্রিয় সংবাদ

দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

অনিরুদ্ধের স্ত্রী এখন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক

প্রকাশিত : ০৪:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬