ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইসরায়েলি গণমাধ্যমে এবার বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনঃস্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি খবরও প্রচার করেছিল সংবাদমাধ্যমটি।

এতে আরও বলা হয়, বাংলাদেশের কোনও নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়। তবে হাসিনা সরকার বলেছিল- এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

“বাউবির গবেষণায় নতুন মাইলফলকঃ প্রথম পিএইচডি ও দ্বিতীয় এমফিল ডিগ্রি অর্জন”

ইসরায়েলি গণমাধ্যমে এবার বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

প্রকাশিত : ১১:১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫