ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৩২৭ বার দেখা হয়েছে

দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে প্রথম। এ সময় রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২১৬ জন। মারা গেছেন একজন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং এক লাখ ১২ হাজার ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

বিমানের তেল চুরি, অভিযুক্ত ডিপো ব্যবস্থাপকসহ চারজনকে সাময়িক বরখাস্ত

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

প্রকাশিত : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫