ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঝিনাইদহে শিশু নিখোঁজের পর লাশ উদ্ধার, আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা সাড়ে তিন বছর এক হতভাগ্য শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ই ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে শহরের পবহাটি এলাকা থেকে প্রতিবেশীর ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে।নিহত শিশু সাবা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় প্রতিবেশী শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পরিহিত অবস্থায় বাড়ির বাইরে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা বাঁধে।সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা শান্তনা খাতুনের ঘরে প্রবেশ করে এবং খাটের নিচে শিশু সাবা’র নিথর দেহ দেখতে পায় তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ দ্রুত ওই নারী শান্তনা খাতুনকে আটক করে।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে এবং জড়িত দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন গণমাধ্যমকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তদন্তের পর দ্রুত হত্যার সঠিক কারণ জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর পদোন্নতি, ২৪২ জন পেলেন নতুন দায়িত্ব

ঝিনাইদহে শিশু নিখোঁজের পর লাশ উদ্ধার, আটক ১

প্রকাশিত : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫