ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঐতিহাসিক ‘বদর দিবস’ আজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস।
ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন।
এই দিনেই সংঘটিত হয়েছিলো ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ যা বদর যুদ্ধ নামে পরিচিত।
৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) মদিনার অদূরে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অপরদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় এক হাজার। সংখ্যায় কম হলেও ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের কারণে মুসলমানরা এই যুদ্ধে বিজয় অর্জন করেন।
ইসলাম ইতিহাসে বদর যুদ্ধকে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রতীক হিসেবে দেখা হয়। এই যুদ্ধে মুসলিমদের বিজয় ইসলামের ভিত্তিকে আরও সুদৃঢ় করে এবং মদিনায় মুসলিম সমাজের অবস্থানকে শক্তিশালী করে।
প্রতিবছর ১৭ রমজান এ দিনটি মুসলিম বিশ্বে শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকে।
জনপ্রিয় সংবাদ

ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

ঐতিহাসিক ‘বদর দিবস’ আজ

প্রকাশিত : ০৭:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬