ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হকি বিশ্বকাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। আসন্ন হকি বিশ্বকাপেও পুরুষ ও নারী উভয় বিভাগেই একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। পুরুষ বিভাগে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, শক্তিশালী ইংল্যান্ড এবং ওয়েলস। অন্যদিকে নারী বিভাগেও ভারত একই পুলে চীন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেই দেখা যাবে এই ধ্রুপদী লড়াই। এই পুলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে। ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ভারতীয় নারীরা লড়বেন চীন ও ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি পুরুষ বিভাগে ‘পুল বি’তে রয়েছে। তাদের সঙ্গী হয়েছে শক্তিশালী বেলজিয়াম, ফ্রান্স এবং মালয়েশিয়া। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে বেলজিয়ামে।

এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরাম ড্র অনুষ্ঠান শেষে বলেন, ‘বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির মাঝে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে পারে। আমরা কৃতজ্ঞ নেদারল্যান্ডস ও বেলজিয়ামের প্রতি যারা এই বিশ্বমানের অ্যাথলেটদের আতিথেয়তা দিচ্ছে।’

বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের ১৫ আগস্ট, চলবে ৩০ আগস্ট পর্যন্ত। মোট ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের সেরা দুটি দল পরবর্তী রাউন্ডে যাবে। সেখান থেকে ৮টি দল নিয়ে পুনরায় দুটি গ্রুপ হবে এবং শীর্ষ চার দল সেমিফাইনালে লড়বে। নারীদের ফাইনাল হবে ২৯ আগস্ট এবং পুরুষদের ফাইনাল হবে আগামী ৩০ আগস্ট।

হকি বিশ্বকাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

প্রকাশিত : ০৯:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬