ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে তৃতীয় দিনে আটক ৮১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৫৮ বার দেখা হয়েছে

অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আটক ব্যক্তিরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯জন, পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে তিনদিনে ১৪৮ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

দিনাজপুর বীরগঞ্জের কে.এফ.টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে তৃতীয় দিনে আটক ৮১

প্রকাশিত : ০২:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫