ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ৫৬-বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৫টি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধীনে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে বড়শশী বিওপির একটি বিশেষ দল গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩ টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪টি গরু (দুটি বলদ ও দুটি ষাঁড়) আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

এর আগে একই দিন রাত সাড়ে ৯ টার দিকে জেলার বোদা উপজেলার অমরখানা এলাকায় সর্দারপাড়া বিওপির অপর একটি টহল দল পৃথক অভিযানে আরও ১টি ভারতীয় অবৈধ গরু আটক করে। সীমান্ত পিলার ৭৭৮/২১ এস ও ৭৭৯/এমপি এর মধ্যবর্তী স্থানে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা ধরা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তে গরুসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ৫৬-বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু আটক

প্রকাশিত : ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬