ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুমকির ওয়ারেন্টভূক্ত আসামী পটুয়াখালী থেকে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি থানার সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসমি মোসা: রাকিবা ওরফে সাদিয়া (২৪) কে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০মে) রাত ২টায় দুমকি থানার এসআই মোঃ সজিব হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি টিম পটুয়াখালী সদর থানাধীন ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়াকে আটক করে।
আটককৃত মোসা: রাকিবা ওরফে সাদিয়া দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আঠারো গাছিয়া গ্রামের আবু জাফরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া সিআর -১৫/২৬(দুমকি),ধারা-৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬(২) মামলার ওয়ারেন্টভুক্ত আসমি। তিনি শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ করেন ও বিবাহের নামে প্রতারণা করে পুরুষের টাকা পয়সা হাতিয়ে নেয়াসহ সর্বস্ব কেড়ে নেন এবং
পটুয়াখালীর হানি ট্রাপ চক্রের অন্যতম সদস্য।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

দুমকির ওয়ারেন্টভূক্ত আসামী পটুয়াখালী থেকে আটক

প্রকাশিত : ০২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬