ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ক্রীড়াঙ্গনে সৈয়দপুরের মুখ উজ্জ্বলকারী জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“ক্রীড়াঙ্গন সৈয়দপুর” নামের একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ডিসএবল ক্রিকেট দলের মো. ইমরান গোপী, সাবেক জাতীয় এ দলের ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের মহিউদ্দিন রানু, সাবেক জাতীয় ফুটবলার মো. আবুল কালাম আজাদ, ফুটবলার হাবিবুর রহমান নোলক, মো. জসিম উদ্দিন, ওমর ফারুক এবং জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায়সহ জাতীয় দলের খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি মন্ডল।
শুভেচ্ছা বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক ফুটবলার আবুল কালাম আজাদ, মোকসেদ আলী ও আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় আবুল কাশেম।
অনুষ্ঠানে  আগামী দিনের সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়ে তোলার নানা পরিকল্পনার কথা উঠে আসে। প্রধান অতিথি এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,  খেলাধুলা নিয়ে রাজনীতি নয়।
জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

ক্রীড়াঙ্গনে সৈয়দপুরের মুখ উজ্জ্বলকারী জাতীয় খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

প্রকাশিত : ১১:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬