ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে নলছিটি থানা, প্রশংসায় ওসি তৌহিদুজ্জামান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি:  ঝালকাঠীর নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব ও সেবামুখী কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক, জুয়া, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি এলাকাবাসীর।
একই সঙ্গে থানার সেবার মান উন্নয়নে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এখন সাধারণ মানুষ কোনো ধরনের দালাল ছাড়াই সরাসরি থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে পারছেন। অভিযোগ গ্রহণ, সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার কারণে থানার প্রতি মানুষের আস্থা বেড়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য, নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর থানার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনগণমুখী করে তুলতে তিনি নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। ফলে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় হয়েছে।
এর আগে মো. তৌহিদুজ্জামান খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা, হরিণটানা ও খালিশপুর থানার ওসি হিসেবে দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।
এ বিষয়ে ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নলছিটি থানার প্রতিটি পুলিশ সদস্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জনগণের সহযোগিতা পেলে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে নলছিটি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন।
জনপ্রিয় সংবাদ

জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে নলছিটি থানা, প্রশংসায় ওসি তৌহিদুজ্জামান

জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে নলছিটি থানা, প্রশংসায় ওসি তৌহিদুজ্জামান

প্রকাশিত : ১০:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬