দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক – কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষক-কর্মকর্তাগণ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।

ডেস্ক রিপোর্ট 





















