ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল প্রায় ৫০০ দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেয়। চক্ষু রোগে আক্রান্ত ১৫০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ১০০ জন রোগীকে নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত রোগীদের আগামী ৩ অক্টোবর ২০২৬ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। ক্যাম্পে চক্ষু চিকিৎসার পাশাপাশি জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

ক্যাম্পে সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরাও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ এ উদ্যোগে উপকৃত হওয়ার কথা জানান।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনকল্যাণ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ

প্রকাশিত : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬