ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সফল ব্যাটার পাওয়ার উপায় নিয়ে যে পরামর্শ দিলেন নাফীস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দেশজুড়ে নতুন প্রতিভাবান পেসার খুঁজে বের করতে গত মাস থেকে শুরু হয়েছে বোলার হান্ট কর্মসূচি। দেশের ৯টি ভেন্যুতে চলছে এই কার্যক্রম। তবে বোলার হান্টের মতো ব্যাটার হান্ট কেন হয় না, সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস। তার মতে, বোলারের চেয়ে সফল ব্যাটার তৈরি করা অনেক দীর্ঘ প্রক্রিয়া।

সংবাদ সম্মেলনে নাফীস বলেন, ‘বোলার খুব সহজে পাওয়া যায়, কিন্তু ব্যাটিং স্কিলটা একটু আলাদা। আপনি বছরের পর বছর রান করবেন, নিজেকে ডেভেলপ করবেন, তারপরে একজন ভালো ব্যাটার পাওয়া যায়।’

ব্যাটার খুঁজে পাওয়ার ক্ষেত্রে বোলারদের মতো দ্রুত সাফল্য পাওয়া যায় না বলে মনে করেন নাফীস। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক ইতিহাস থেকে দেখেছি, ইমরান খানদের দেখেছি বা বিভিন্ন সময় ওয়েস্ট ইন্ডিয়ানদের দেখেছি, পাশ থেকে একটা বোলারকে বোলিং করতে দেখলেও তাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে দিয়েছে এবং সফল হয়েছে। ওভাবে ব্যাটার পাওয়া যাবে না।’

নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি তাদের বিকাশের দিকেও নজর দিতে চান নাফীস। এ জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের নির্দেশনা দিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘প্রত্যেকটা ডিভিশনাল কোচ, ডিস্ট্রিক্ট কোচকে কিন্তু বলা আছে যে ভবিষ্যতে এই প্রোগ্রাম শেষ হয়ে গেলেও যেই ট্যালেন্টেড ক্রিকেটারগুলো শর্টলিস্টেড হয়েছে, তাদের প্রতি যেন নজর রাখা হয়, তাদের বিকাশ ঠিকমতো হচ্ছে কি না। তারা ঘরোয়াতে খেলার সুযোগ পাচ্ছে কি না, এই ব্যাপারটা যেন দেখা হয়।’

বোলার হান্টের অগ্রগতি নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন নাফীস। এখন পর্যন্ত, বেশ কয়েকজন প্রতিভাবান বোলারকে খুঁজে পেয়েছে আয়োজকরা। এবার এই কর্মসূচিতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সফল ব্যাটার পাওয়ার উপায় নিয়ে যে পরামর্শ দিলেন নাফীস

প্রকাশিত : ১২:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬