ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দিউফকে দলে ভিড়াতে বার্সেলোনার মুখোমুখি চেলসি, আর্সেনাল ও পিএসজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ইন্টার মিলানের ফরাসি ফুটবলার অ্যান্ডি দিউফকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ বাড়ছে। তাকে দলে টানার দৌড়ে বার্সেলোনার সঙ্গে রয়েছে চেলসি, আর্সেনাল ও পিএসজি। ইন্টারে যোগ দেওয়ার পর মাঝমাঠের খেলোয়াড় থেকে উইংব্যাকে এসে নজর কেড়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

ইন্টারের কোচ ক্রিশ্চিয়ান কিভুর অধীনে নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরছেন দিউফ। চলতি মৌসুমে সিরি ‘আ’তে পাঁচ ম্যাচে তার অ্যাসিস্ট তিনটি। গতি, একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং রক্ষণ সামলানোর দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ফ্রান্স জাতীয় দলেও ডেকেছেন জিনেদিন জিদান।

চেলসি, আর্সেনাল ও পিএসজি বেশ কিছুদিন ধরেই দিউফের খোঁজখবর রাখছে। এবার তাদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিয়েছে বার্সেলোনাও। আগামী মৌসুমের আগে দলের ডান প্রান্ত আরও শক্তিশালী করতে চায় কাতালান ক্লাবটি।

২০২৫ সালের গ্রীষ্মে ফরাসি ক্লাব লঁস থেকে প্রায় ২ কোটি ইউরোতে দিউফকে দলে নিয়েছিল ইন্টার। অল্প সময়ের মধ্যেই তার পারফরম্যান্সের উন্নতি হওয়ায় বেড়েছে বাজারমূল্যও। গোলের প্রতিবেদন অনুযায়ী, তাকে পেতে আগ্রহী ক্লাবগুলোর প্রায় ৫ কোটি ইউরো খরচ হতে পারে। তবে দিউফকে সহজে ছাড়তে চায় না ইন্টার; দীর্ঘ সময়ের জন্য তাকে দলে রাখাই তাদের পরিকল্পনা।

জনপ্রিয় সংবাদ

দিউফকে দলে ভিড়াতে বার্সেলোনার মুখোমুখি চেলসি, আর্সেনাল ও পিএসজি

দিউফকে দলে ভিড়াতে বার্সেলোনার মুখোমুখি চেলসি, আর্সেনাল ও পিএসজি

প্রকাশিত : ০১:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬