ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও আহত হয়েছেন টাইগারের চালকসহ দুজন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, এ ঘটনা মুম্বাইজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। টাইগারের গাড়িচালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফের দলের পক্ষ থেকে জানানো হয়, ‘টাইগার ঠিক আছেন।’

এ ঘটনায় মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার শ্রফ পরিবারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, জুহু থানার আওতাধীন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলছে। কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে কাজ করছেন তদন্তকারীরা।

এদিকে এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তারা এক বিবৃতিতে জানায়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগার তাদের নিশানায় ছিলেন। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদ মাধ্যম।

সালমান খানের সঙ্গে টাইগারের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের নজির নেই। তবে বলিউডে টাইগারের অভিষেকের পেছনে সালমানের ভূমিকা ছিল বলে জানা যায়।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ সদস্যের নিরাপত্তা, ড্রোনে নজরদারি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুই

প্রকাশিত : ০৬:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬