ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি ও ২৫ লাখ টাকার চেক বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: ‘ দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ওই প্রতিপাদ্যে বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেবীদ্বার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় যুব উন্নয়ন দিবস পালন ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং উপজেলার ২৫ জন কে ২৫ লক্ষ ৭০ হাজার টাকার যুব ঋণ চেক বিতরণ করা হয়।

(১ লা নভেম্বর) রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালিটি বের হয়ে সড়কের প্রধান স্থানগুলি প্রদক্ষিণ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এসে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও তার সঞ্চালনায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নোমান হোসেন, দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ,দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আসা যুব সংগঠনের নেতাকর্মী।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস-২০২৬, যুব র‍্যালি, আলোচনা সভা, সফল যুব সংগঠন নিবন্ধন সনদ বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুব দিবসে খাগড়াছড়িতে ১৩ যুবক-যুবতীকে ১৪ লাখ টাকার ঋণ প্রদান

দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি ও ২৫ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত : ০৫:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬