ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৪০৪ বার দেখা হয়েছে

মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তারা উপজেলা পর্যায়ে কর্মরত।

শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রীর আত্মীয় মিমি, বিয়েতে দিলেন মূল্যবান উপহার

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ১১:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫