ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সত্যিই কি শাহরুখ ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ দিয়েছিলেন?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বলিউড তারকা শাহরুখ খান ও ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। ভিডিওটি প্রকাশ করে ইনফ্লুয়েন্সার সুভিগ্যা শর্মা দাবি করেন, অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলছেন। এ নিয়ে মন্তব্যের জেরে শাহরুখ তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও দাবি করেন সুভিগ্যা। তবে তার এই দাবি নাকচ করেছে শাহরুখের আইনি দল।

তবে এবার সেই দাবি নাকচ করেছে শাহরুখের আইনি দল। তাদের দাবি, শাহরুখের পক্ষ থেকে এমন কোনো নোটিশ পাঠানো হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেননি অভিনেতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে শাহরুখের অনুমোদিত আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এর আগে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করা কথিত আইনি নোটিশের একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়।

প্রসঙ্গত, আলোচিত সেই ভিডিওটিতে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরুর কথোপকথনের পাশাপাশি অনন্তের সঙ্গে শাহরুখের আলাপের দৃশ্যও ছিল। ভিডিওটি দেখে সুভিগ্যার ধারণা হয়, অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলেছেন; আর তা উল্লেখ করে প্রকাশও করেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে কথোপকথনের কোনো অডিও ছিল না। এরপর সুভিগ্যার এই ব্যাখ্যা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

এরপরই এক প্রতিক্রিয়ায় শাহরুখের আইনি প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস জানায়, সুভিগ্যার দাবি ভুল ও বিভ্রান্তিকর। শাহরুখ কোনো আইনজীবী বা প্রতিষ্ঠানকে তার বিরুদ্ধে নোটিশ পাঠানোর নির্দেশ দেননি। প্রচারিত নোটিশটিও তার পক্ষ থেকে পাঠানো হয়নি।

এদিকে, নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহরুখ কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

জনপ্রিয় সংবাদ

সত্যিই কি শাহরুখ ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ দিয়েছিলেন?

সত্যিই কি শাহরুখ ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ দিয়েছিলেন?

প্রকাশিত : ১০:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬