ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম দিদার।

শনিবার (১৬ মে) এক চিঠির মাধ্যমে দিদারুল আলমকে এই দায়িত্ব অর্পণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

জানা গেছে, পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী ১৯ মে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। হজ পালন শেষে তিনি দেশে ফিরে আসা পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দিদার। তিনি একই সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম

প্রকাশিত : ০২:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬