ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৫ হাজার ৫৪৮ জন ফেল থেকে পাস: খাতা মূল্যায়নে গাফিলতির দায় কে নেবে?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

গত ৩০ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার হতাশা নিয়ে দিন কাটছিল কিছু শিক্ষার্থীর। তিন সপ্তাহের মাথায় সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলে সেই শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৫৪৮ জন পাস করেছেন। ১ হাজার ৬২০ জন পেয়েছেন সর্বোচ্চ ফল জিপিএ-৫। মোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। পুনর্মূল্যয়নের পর ফলাফলের এ চিত্র প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে খাতা মূল্যায়নের গোটা পদ্ধতিকে।

সংশ্লিষ্টরা জানান, এবারই প্রথমবারের মতো প্রচলিত খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি ‘পুনর্মূল্যায়ন’ ব্যবস্থা চালু হয়। এখন অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশের সংশোধিত ফলে পাস করার ঘটনায় সামনে এসেছে খাতা মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতের প্রক্রিয়ায় ত্রুটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য দায়িত্বে অবহেলার বিষয়টি।

শিক্ষার্থীদের অভিভাবকরাও এ ব্যাপারে জানতে চান। তারা বলছেন, পরে যেহেতু ফল ভালো এসেছে, তার মানে প্রথমে কোনো না কোনো অবহেলা তো ছিল।

আবু তাহের নামে ঢাকা বোর্ডের এক অভিভাবক বলেন, একজন পরীক্ষকের সামান্য ভুলের কারণে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়তে পারে। তাই এ ধরনের ভুলের দায় এড়ানোর সুযোগ নেই। যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো গাফিলতি ছিল কি না তা দেখা দরকার।

শিমু আখতার নামে আরেক অভিভাবক বলেন, পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেন। পুনর্নিরীক্ষণে এত শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা উদ্বেগজনক। খাতা মূল্যায়নের সঙ্গে যুক্ত শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অকৃতকার্য হন। ফলাফল নিয়ে হতাশা ও অনিশ্চয়তায় পড়া অনেক শিক্ষার্থী নিজেদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত সংশোধিত ফলে তাদের মধ্যে ৫ হাজারের বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

প্রশ্ন উঠেছে, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে থাকা প্রথম পরীক্ষক এবং তদারকির দায়িত্বে থাকা প্রধান পরীক্ষকের কাজের পরও কীভাবে এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের পরিস্থিতি তৈরি হলো? নম্বর মূল্যায়ন, যোগফল নির্ধারণ কিংবা ফলাফল সংকলনের কোন পর্যায়ে ত্রুটি ছিল? এসব ভুলের দায় সংশ্লিষ্ট পরীক্ষক ও শিক্ষা বোর্ড কীভাবে নেবে? ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীদের যে মানসিক চাপ, সময়ের অপচয় ও শিক্ষাজীবনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রতিকারই বা কী?

শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই শেষে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। আবেদনকারীর তুলনায় ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ। সংশোধিত ফলে ৫ হাজার ৫৪৮ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। বাকি পরিবর্তনের মধ্যে রয়েছে অন্যান্য গ্রেড ও নম্বরের সংশোধন।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষক ও প্রধান পরীক্ষকের পৃথক দায়িত্ব রয়েছে। প্রথমে পরীক্ষক নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে উত্তরপত্র মূল্যায়ন করেন এবং প্রাপ্ত নম্বর প্রদান করেন। এরপর প্রধান পরীক্ষক মূল্যায়নের মান তদারকি করেন এবং নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করেন। এ ছাড়া নম্বরের যোগফল, নম্বরপত্রে যথাযথভাবে নম্বর অন্তর্ভুক্ত করা এবং ফলাফল প্রস্তুতের বিভিন্ন ধাপে নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যক্তিদের। একাধিক পর্যায়ে যাচাই ও তদারকির ব্যবস্থা থাকার পরও পুনর্নিরীক্ষণে এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ওই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

৫ হাজার ৫৪৮ জন ফেল থেকে পাস: খাতা মূল্যায়নে গাফিলতির দায় কে নেবে?

প্রকাশিত : ১২:০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬