ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি: দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বরিশাল বিভাগীয় কমিশনারের আয়োজনে আগামী ১৯ থেকে ২১ মে  তিনদিন ব্যাপী সারাদেশের ন্যায় বরিশাল বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ নিমিত্ত সার্বিক বিষয় নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আজ রোববার (১৭ মে) সকাল ১১ টায় বরিশাল সার্কিট হাউজের হলরুমে  প্রেস কনফারেন্সের আয়োজন করেন বরিশাল বিভাগীয় কমিশনার।

বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের বিপরীতে রেকর্ড রুমে সামনে ৬ টি স্টলে ৬ ধরনের বিষয় নিয়ে ভূমিসেবা গ্রহণকারীদের সেবা প্রধান করা হবে।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)
মো: আহসান হাবিব ভূমিসেবা অনুষ্ঠিত প্রেস কনফারেন্স  বলেন, ভূমি উন্নয়ন কর প্রদানের অনলাইন রেজিস্ট্রেশন এবং দাখিলা প্রদানসহ সকল সেবা মেলায় সহজভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হবে। ই-নামজারি, অনলাইন আবেদন আপলোড ও ভূমি কর প্রদানের ব্যবস্থা মেলায় দিনব্যাপী চালু থাকবে।

তিনি আরও জানান, মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, ভূমি বিষয়ক অভিযোগ গ্রহণ ও সমাধান, সেবাবুথে সার্বক্ষণিক কর্মকর্তার উপস্থিতি এবং সচেতনতামূলক লিফলেট ও বুকলেট বিতরণ করা হবে। এছাড়া ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথে নির্ধারিত রেট অনুযায়ী সেবা প্রদান করা হবে।

প্রেস কনফারেন্সে  প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্স শেষে ভূমি মেলাকে কেন্দ্র করে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

প্রকাশিত : ০৯:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬