ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুমকিতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সোহাগ হাওলাদার দক্ষিণ পাংগাশয়া গ্রামের মিজানুর রহমান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পাংগাশিয়া স’মিলসংলগ্ন দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে রাস্তার পাশের একটি গাছের দিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। এ সময় পুকুরজনা বাজার দিক থেকে আসা একটি অটোরিকশার চালক ঘটনাটি দেখে থেমে যান। তিনি ধস্তাদস্তি লক্ষ্য করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে।

পরে স্থানীয়রা দুমকি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগ হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, “এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে মামলা রুজু করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন সহযোগিতার ওপর ভিত্তি করে ব্লু পেপার প্রকাশ

দুমকিতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০১:০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬