ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আগে নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে না পারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।

এ জন্য সম্পূরক পরীক্ষার ফর্ম পূরণের সময় দুইদিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে আগামী ২৫ ও ২৬ নভেম্বর। ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ শেষ করতে হবে।

এ সুযোগ পাবেন ২৩ নভেম্বর প্রকাশিত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলের পরও যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছেন, তাঁরা। পাশাপাশি আগে ফর্ম পূরণ করতে না পারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

প্রকাশিত : ১২:০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬