ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বরগুনায় মাদকবিরোধী আন্দোলনে মাঠে নামলেন মাদ্রাসার হাজারো শিক্ষক-শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বরগুনায় রাজপথে নেমেছেন প্রাইভেট মাদ্রাসার হাজারো শিক্ষক ও শিক্ষার্থী। মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার দাবিতে জেলার বিভিন্ন সাতটি স্থানে একযোগে মানববন্ধন করেছেন তাঁরা। বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা শহরের ক্রোক, ডিকেপি রোড, বটতলা, ব্যাংক কলোনি, সদর রোড, বিসিক শিল্পনগরী ও টাউন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকেরাও অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক সেবন ও বেচাকেনার বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সামাজিক প্রতিবাদে রূপ নেয়।

কর্মসূচিতে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দারুত তাকওয়া মডেল মাদরাসা, বাবে জান্নাত মাদরাসা, আল ফালাহ মাদরাসা, বাবে সুন্নাত মাদরাসা, দারুস সুফফা মাদরাসা, জান্নাতুল বাকী মাদরাসা, মারকাযুল মডেল উম্মাহ মাদরাসা, ক্রোক মোল্লাবাড়ি নূরানী হাফিজি মাদরাসা, দারুল এহসান একাডেমি, ইলমুল কোরআন একাডেমি, জান্নাতুল ফেরদাউস নূরানী হাফেজি মাদরাসা, মিসবাহুন নাজাত মডেল মাদরাসা, মাদ্রাসাতুর রহমান ইন্টারন্যাশনাল, মক্কী নূরানী মাদরাসা, আবু বক্কর মডেল মাদরাসা, দারুল হিকমাহ মাদরাসা, তাহফিজুল কোরআন মাদরাসা, নুরুল কোরআন হাফেজী মাদরাসা, মাদ্রাসাতুল হিকমাহ লি তাহফিজুল কোরআন, ইসলামিয়া মাদরাসা, দারুল আরকাম মাদরাসা ও গলাচিপা হাফিজি মাদরাসাসহ ফাউন্ডেশনের আওতাভুক্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠান।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু হাসান বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকের এ বৃহৎ মানববন্ধনে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রমাণ করে, বরগুনার মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী এ সামাজিক আন্দোলন আরও বেগবান করতে চাই।’

ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মিয়াজী বলেন, ‘আজকের এ মানববন্ধন মাদকের বিরুদ্ধে বরগুনার সচেতন মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ। শিক্ষার আলো, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত বরগুনা গড়তে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাফেজ ওবায়দুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ মুফতি জামাল উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা রেদওয়ান হোসাইনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় মাদকবিরোধী আন্দোলনে মাঠে নামলেন মাদ্রাসার হাজারো শিক্ষক-শিক্ষার্থী

প্রকাশিত : ০৬:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬