ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে স্টিয়ারিংয়ে মাথা রেখে ঘুম: ৯৯৯-এ ফোনে মিলল চালকের লাশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকার ভিড়াল্লা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে কুমল্লা মূখী করে পার্ক করা একটি মুরগির বাচ্চা বহনকারী পিকআপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা বের হয়ে দেখেন, মসজিদের পাশে পার্কিং লাইট জ্বালানো অবস্থায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে আছে। মসজিদের জায়গা ফাঁকা করতে চালককে গাড়ি একটটু সামনে নেওয়ার জন্য ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। জানালা দিয়ে দেখতে পান, চালক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছেন বলে মনে হলেও তিনি নিস্তেজ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার পুলিশ এসে মহসীনকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দেবীদ্বার- ব্রা²নপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, “নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, কাগজপত্র, টাকা-পয়সা ও অন্যান্য জিনিস অক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি কোনো হত্যাকান্ড নয়; স্ট্রোকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকরা ধারণা করছেন।” তিনি আরও জানান, মহসীনের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

দেবীদ্বারে স্টিয়ারিংয়ে মাথা রেখে ঘুম: ৯৯৯-এ ফোনে মিলল চালকের লাশ

প্রকাশিত : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫