ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নওগাঁয় লিটন ব্রিজের নিচে কাঁথা মুড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩১১ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ সদর উপজেলার লিটন ব্রিজের নিচ থেকে আজ দুপুর ১ টার দিকে  এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাঁথা মুড়ানো লাশ উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় নওগাঁ সদর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড । স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ লিটন ব্রিজের থেকে একটি সন্দেহ জনক ভাবে মোড়ানো কাঁথা দেখতে পান পথচারীরা । খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ কাঁথাটি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, অন্য কোনো স্থানে ব্যক্তিকে নির্মমভাবে হত্যার পর পরিচয় গোপন করার জন্য কাঁথা মুড়িয়ে লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীক জানিয়েছেন, “আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে । এটি যে একটি হত্যাকাণ্ড, তাতে কোনো সন্দেহ নেই । দ্রুত অপরাধীদের খুঁজে বের করতে আমরা তদন্ত শুরু করেছি।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

নওগাঁয় লিটন ব্রিজের নিচে কাঁথা মুড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫