ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাউফলে নতুন ইউএনও সালেহ আহমেদের দায়িত্ব গ্রহন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী)  প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সালেহ আহমেদ। বুধবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বিদায়ী ইউএনও আমিনুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিজের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন সালেহ আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লায় জন্মগ্রহণকারী সালেহ আহমেদ হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। পরবর্তীতে ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের বিভিন্ন জেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বাউফলে যোগদানের আগে তিনি শরিয়তপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, বাউফলে প্রায় ১১ মাস দায়িত্ব পালন শেষে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম বদলি হয়েছেন। তিনি এখন কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, বাউফলের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

বাউফলে নতুন ইউএনও সালেহ আহমেদের দায়িত্ব গ্রহন

প্রকাশিত : ০২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫