ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে
দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত বৈষম্য বিরোধী মামলায় তিন আসামিকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো—মারুকা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান (৪০), গৌরীপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন (৪০) ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত তিনজনই বৈষম্য বিরোধী মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পদধারী সদস্য ছিলেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিনি জানান।
জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ১০:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫