ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় দুই ভাই খুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৯ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ব্যক্তি। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫০) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)। জামাল হোসেন বছরখানেক আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

গুরুতর আহত ব্যক্তি হলেন- একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

মৌলভীবাজারের বড়লেখায় দুই ভাই খুন

প্রকাশিত : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫