ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শেরপুরের নকলায় টিসিবির পণ্য মজুত করায় ডিলারসহ আটক দুই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৯ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম তার পরিচিত কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক মো. বেলায়েত হোসেনের গুদামে পণ্যগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও নকলা থানার পুলিশ উপস্থিত ছিলেন।অভিযানকালে টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার তেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়। একই সঙ্গে মালিক বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার শহিদুল ইসলামকে আটক করা হয়।
আটক মো. বেলায়েত হোসেন নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং টিসিবি ডিলার মো. শহিদুল ইসলাম সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, জব্দকৃত পণ্য ও আটক দু’জনকে নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

শেরপুরের নকলায় টিসিবির পণ্য মজুত করায় ডিলারসহ আটক দুই

প্রকাশিত : ১১:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫