ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রেজ্জাক (৪৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে মমিন মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুর রেজ্জাক একই উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুর রেজ্জাকসহ কয়েকজন শ্রমিক মমিন মিয়ার বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত গাছটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন

শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১১:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫