ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি উপ-শাখা সীপক্স

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার দেখা হয়েছে
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: শীতের তীব্রতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপক্স, পানছড়ি।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) পার্বত্য এলাকার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় উপ-শাখা সীপক্স, পানছড়ির উদ্যোগে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে , সীমান্ত পরিবার কল্যাণ সমিতি উপ-শাখা সীপক্স, পানছড়ির সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা-র  উপস্থিতে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দুর্গম পার্বত্য এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি উপ-শাখা সীপক্স

প্রকাশিত : ০৯:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬