ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, কামরুন নাহার ইতি ওই বিউটি পার্লারের মালিক ছিলেন। তিনি আব্দুর রাজ্জাকের কন্যা এবং এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও বলেন, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

রাজস্থলী বাঙ্গলহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মাধবী মারমা

নারায়ণগঞ্জ পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ

প্রকাশিত : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬