ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শার্শার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২৪ বার দেখা হয়েছে
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে, মালিক বিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর শালকোনা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২০ বোতল WINCEREX COUGH SYRUP, ০৫ বোতল Eskuf Syrup, ৩০ প্যাকেট কীটনাশক,  ০১ টি মোটরসাইকেল, ১৬ টি শাড়ী, ০১ টি টু-পিস এবং ০৬ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২,২৫,২০০/-(দুই লক্ষ পঁচিশ হাজার দুইশত) টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়’ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক ট্রাফিক সার্জেন্টকে বরখাস্ত

শার্শার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য আটক

প্রকাশিত : ০৯:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬