ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ — এমপি খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৭১ বার দেখা হয়েছে
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন ভূরঘাটা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এতদিন কোনো নির্ধারিত বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে হতো। ফলে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো এবং জনদুর্ভোগ বাড়ত। দীর্ঘদিনের সেই প্রত্যাশার অবসান ঘটিয়ে পৌর প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানে নির্মিত এই বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, “এই টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। তারেক রহমান যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা এই টার্মিনাল এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয় এবং সবাই এর প্রশংসা করে।”
স্থানীয়রা জানান, নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় মহাসড়কে যানজট কমবে, যাত্রীসেবা আরও সহজ হবে এবং ভূরঘাটা এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ — এমপি খোকন

প্রকাশিত : ১২:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬