ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুর্ঘটনার পর নতুন কোন সমস্যায় অমিতাভ?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

জনপ্রিয় রিয়েলিটি শোর সেটে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না অমিতাভ বচ্চনের। কিছুদিন আগেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন এই মেগাস্টার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার এক নতুন সমস্যায় পড়েছেন তিনি শত চেষ্টা করেও মিলছে না পর্যাপ্ত ঘুম।

বয়সের এই অপরাহ্ণে শারীরিক চোটের পাশাপাশি অনিদ্রার এই নতুন ভোগান্তি ভাবিয়ে তুলেছে ভক্তদের। সম্প্রতি নিজের ব্লগে এই শারীরিক অসমর্থতা ও নতুন উপলব্ধি নিয়ে মনের অর্গল খুলেছেন অমিতাভ।

তিনি জানান, শরীরকে স্বাভাবিক ও সুস্থ রাখতে রাতের ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিনের ব্যস্ত রুটিনের কারণে প্রয়োজনীয় সময়টুকু বের করতেই তিনি এখন হিমশিম খাচ্ছেন।

নিজের ব্লগ পোস্টে বিগ বি লেখেন, ‘রাতের ঘুমই মানুষের শরীরকে সবচেয়ে ভালোভাবে সেরে উঠতে সাহায্য করে। কিন্তু সেই ঘুমের জন্যই সময় বের করতে আমার কষ্ট হচ্ছে। তবে এবার থেকে আমি দ্রুত ঘুমে পড়ার অভ্যাস করব। কাজের জন্য ভোরবেলা তো উঠতেই হয়, তাই রুটিন বদলানো জরুরি।’

তিনি আরও জানান, কাজের পাশাপাশি সবসময় মাথায় নানা ধরনের চিন্তা ঘুরে বেড়ায়। জীবনের ভালো কিছু অর্জনই তাকে আজও এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আর এই যাত্রা দীর্ঘ করতে হলে শরীরকে বিশ্রাম দেওয়া ছাড়া যে অন্য পথ নেই, তা এখন হারে হারে টের পাচ্ছেন এই প্রবীণ অভিনেতা।

জনপ্রিয় সংবাদ

একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি!

দুর্ঘটনার পর নতুন কোন সমস্যায় অমিতাভ?

প্রকাশিত : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬