ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

১৯ বছর বয়সী প্রোটিয়া পেসার বিশ্ব রেকর্ড গড়লেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৭৫ বার দেখা হয়েছে

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই বিশ্বরেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কোয়েনা মাফাকা। তারই স্বদেশী ওয়েন পার্নেলের রেকর্ড ভেঙেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন মাফাকা। ম্যাচের দিন তার বয়স ছিল ১৯ বছর ১২৪ দিন। আইসিসির পূর্ণ সদস্য দেশের আর কোনও বোলার এত কম বয়সে ২০ ওভারের ক্রিকেটে ৪ উইকেট নিতে পারেননি।

২০০৯ সালে পার্নেল ১৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে। সে সময় তার বয়স ছিল ১৯ বছর ৩১৮ দিন। ১৬ বছর ধরে তিনি ছিলেন টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ বোলার, যার আন্তর্জাতিকে টি-টোয়েন্টিতে ৪ উইকেট ছিল। তার সেই রেকর্ড এবার ভেঙে দিলেন মাফাকা।

এই তালিকায় তৃতীয় স্থানেআছেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম। তিনি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নিয়েছিলেন। সে সময় তার বয়স ছিল ২০ বছর ১১০ দিন।

গতকালের ম্যাচে মাফাকা আউট করেছেন টিম ডেভিড, মিচেল ওয়েন, বেন দারশুইস এবং অ্যাডাম জাম্পাকে। তিনিই হলেন বিশ্বের প্রথম ‘টিনএজ’ বোলার যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ৪ উইকেট নিলেন।

বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯ বছর বয়সী প্রোটিয়া পেসার বিশ্ব রেকর্ড গড়লেন

প্রকাশিত : ০৬:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫