ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ঝিনাইদহ ব্যবসায়ীর হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তোয়াজ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তালা ভেঙে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারনা করছে পুলিশ। তবে হত্যাকান্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা হলো আল্লাহকে খুশি করা -ছারছীনার পীর ছাহেব

ঝিনাইদহ ব্যবসায়ীর হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৬:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫